ডেইলি নিউজ মেইল

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

কৃষ্ণসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগের মধ্যে বুলগেরিয়ায় রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে বিপরীত অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে এ নির্বাচনকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

নির্বাচনে প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা এবং ও সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ব্যাংকার আন্দ্রে গিউরভ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়োতোভা মস্কোর সঙ্গে সংলাপের পক্ষে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। অন্যদিকে পশ্চিমাপন্থী বিরোধী দলগুলোর সমর্থন পেয়েছেন গিউরভ।