গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা তাঁদের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ব্যক্তিগত কারণে তাঁরা বর্তমানে সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।
তাঁরা জানান, এ মুহূর্ত থেকে তাঁরা আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নেবেন না এবং দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন না।
তবে তাঁদের পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো নির্দিষ্ট কারণ সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি।

