নেত্রকোনায় নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দলের দীর্ঘ ৪৮ বছরের পথচলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতারা।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

